01309100393 | agarpuramsecondaryschool@gmail.com | আগরপুর, বাবুগঞ্জ, বরিশাল।
Logo

আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়

"শিক্ষাই জাতির মেরুদণ্ড"

প্রধান শিক্ষকের বাণী

মোঃ মজিবুর রহমান

মোঃ মজিবুর রহমান

প্রধান শিক্ষক

০১৯১৪১২০০৬৪
আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে আন্তরিক স্বাগতম। শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি সুন্দর, আদর্শ ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার ভূমিকা অপরিসীম। আমাদের বিদ্যালয় শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ রাখে না, বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ। তাই আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে দক্ষ, সৃজনশীল ও যোগ্য নাগরিক গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি, এই বিদ্যালয়ের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সকলের সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদান্তে, প্রধান শিক্ষক আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়